আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতলো রাদ-রায়ান
ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ( আইবিও ) চ্যালেঞ্জে দুটি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। বিজয়ী দু'জন হলেন রাজশাহী কলেজের শিক্ষার্থী রাদ শারার ও ঢাকার দি আগা খান স্কুলের শিক্ষার্থী রাফসান রহমান রায়ান এটি রায়ানের দ্বিতীয় ব্রোঞ্জপদক ৷
এদের মধ্যে দ্বিতীয় বার বোঞ্জ জিতলেন রায়ান। আর কোয়ারেন্টাইনে থেকেও প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য গৌরব বয়ে আনেন শারার।
এবার অনলাইন প্লাটফর্মে ১১ ও ১২ আগস্ট অনুষ্ঠিত হয় এবারের আইবিও-চ্যালেঞ্জ। সোমবার দুপুরে আইবিও ২০২০ এর অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশিত হয় চূড়ান্ত ফল।
বিডিবিও-সমকাল জীববিজ্ঞান উৎসব ২০২০ থেকে নির্বাচিত হয়ে অলিম্পিয়াডের চূড়ান্তপর্বে অংশ নেয় 'টিম বাংলাদেশ' এর চার প্রতিযোগী। বিজয়ী দু’জন ছাড়াও দলের অন্য দুই প্রতিযোগী হলেন- তাসনিম বিনতে জুলফিকার এবং আবরার জামিল।
আসরে বিশ্বের ৯৫টি দেশের ৩৯০ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ২১ জন স্বর্ণ পদক, ৪২ জন রৌপ্য পদক এবং ৫৬ বোঞ্জ পদক লাভ করেছে।